শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

বিএনপির রাজনীতিতে মিথ্যাচার ছাড়া কিছু নেই : কাদের

দর্পণ ডেস্ক / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লুটপাট বিএনপির অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে। তাদের রাজনীতিতে মিথ্যাচার ছাড়া কিছু নেই।

আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে দারুসসালাম থানা ও ইউনিটে ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘লুটপাট ছাড়া কিছুই বোঝে না বিএনপি। বাজেট হতে না হতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, লুটপাটের বাজেট। আসলে মিথ্যাচার ছাড়া বিএনপির রাজনীতিতে আর কিছু নেই। মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকতো তাহলে বিএনপি মহাসচিব তা পেতেন।’

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার। তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কি অপরাধ?

‘নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া দেশে কেউ নিরপেক্ষ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, পলাতক ও দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বিএনপি নেতাদের কাছে পাচার করা টাকা পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তাই সবাই সতর্ক থাকবেন।

বাজেটের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। কত সুন্দর বাজেট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকার বাজেট। করোনা ও ইউক্রেন যুদ্ধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। এ কৃতিত্বের দাবিদার শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য আগা খান মিন্টুসহ অন্যান্য নেতারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ