শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

বিএনপির রাজনীতিই কঠিন সমস্যার মধ্যে: ফখরুলকে কাদের

দর্পণ রিপোর্ট / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
ফাইল ফটো

‘দেশ সমস্যার মধ্য দিয়ে চলছে’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে দেশ নয়, কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে বিএনপির রাজনীতি।

তিনি বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিএনপির রাজনীতি এখন জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা গণতন্ত্রের কথা মুখে যতই বলুক, বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে নানা কৌশলে।

তিনি বলেন, বিএনপি নেতাদের কেউ কেউ বক্তব্য দেওয়ার নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। রাজশাহীতে তাদের একনেতা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিয়েছেন। আমি বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছিলাম— এটি তাদের দলীয় বক্তব্য কিনা? কিন্তু বিএনপি নেতারা জবাব না দিয়ে মৌনতা অবলম্বন করে প্রকারান্তরে দলীয় সমর্থনের বিষয়টিই স্পষ্ট করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।
এ হুমকি আবারও তাদের হত্যা ও খুনের রাজনীতির পরিচয়কে স্পষ্ট করেছে, এবং স্পষ্ট করেছে ১৫ ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ