শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সাথে বাড়ছে: কাদের

দর্পণ রিপোর্ট / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বিএনপি জনগণের জন্য কিছুতো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে।

ওবায়দুল কাদের আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও স্মরণ করে দিয়ে বলেন, এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি।

আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন ।

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয় এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ঈদকে সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।

একটি মতলবি মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে ও বিতর্কিত করতে ওঁত পেতে থাকে, তাই স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগিদের মাঝে প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার ব্যপারে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান সংশ্লিষ্ট সকলকে আবারও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে, তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না।

ভ্যাকসিন নিয়ে দুর্ভাবনার কোন কারণ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা যতক্ষণ আছেন, তার নেতৃত্বের উপর আস্থা রাখুন, এদেশে সংকট ও দুর্যোগে অসীম সাহসিকতা নিয়ে যিনি অবিচল থাকেন তিনিই শেখ হাসিনা।

তিনি বলেন, নিজের জীবন বাজি রেখে যিনি জনগণের মুখে হাসি ফোটান, তিনিই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে, এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হয় না, মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে নিস্কৃতির কার্যকর পথ।

পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ