শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন।

আজ রোববার দুপুরে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড , অগ্রগতি এবং দেশ এগিয়ে যাওয়ার কোন চিত্র বিএনপি দেখতে পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেরুদন্ড শক্ত, কারণ সরকারের সাথে জনগণ রয়েছে। কোন দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।

‘দেশ এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এ শক্তি বিএনপির উপর খবরদারী করছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির উপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকান্ড এগিয়ে নিচ্ছে।

‘দেশে আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, তাদের এমন অভিযোগ ভিত্তিহীন। বর্তমান সরকার কোন দলের উপর খবরদারী করে না, বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক, সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধীরে ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন। বিএনপি মহাসচিব গোস্বা করে ফেলেছেন, তিনি ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছেন।

জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবীদ এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আতঙ্কে আছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয়,বরং ভালো আছে, স্বস্তিতে আছে।

বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো, জনগণের অর্থ পাচার করে বিদেশে অর্থের পাহাড় গড়েছিলো, পাচারকৃত অর্থে বিদেশে আয়েশী জীবন যাপন করেছে এবং করছে তাদেরকে কি বলবো?

তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি একজন দুর্নীতিবাজের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি, অথচ তারা আজ নতুন নতুন সবক দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ