শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

বিএনপিকে সমালোচনা না করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জামায়াতের

মোসাদ্দেক জুয়েল / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি জামায়াত ইসলামীকে রাজাকার বলে অপবাদ দিচ্ছে। তাহলে  বিশ বছরতো একসাথে মিছিল মিটিং করেছেন, আপনারাওতো তার ভাগিদার। আসুন সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের প্রথা রাজনীতি থেকে পরিহার করি। আমাদের নিজেদের দলগুলোর ভেতরে যদি কোন সংস্কারের প্রয়োজন হয়, আমরা সেখানে ও সংস্কার করবো।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ও নজরুল ইসলাম সম্প্রতি বলেছেন জামায়াতের সাথে দুরত্ব নাই। তারা জাতীয় ঐক্য চান। ওনারা যে ঐক্যের কথা বলেছেন সেটাই সঠিক কথা বলেছেন। বিএনপি, ইসলামি মতাদর্শ, ডান, বাম, স্যেকুলার সবার সাথে আমরা সু-সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। আসুন দেশ গঠনে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি। সমালোচনার পর্যালোচনার মিথ্যাচারের রাজনীতি পরিহার করি।

মানুষ যেন দেখে বাংলাদেশের রাজনীতিতে আগের প্রথা আর নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো, মিথ্যাচার, লুটপাট, অত্যাচার ও দখলের রাজনীতি নেই। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের ঘরে ঘরে, দলের অফিসে অফিসে একটি পজেটিভ সুবাতাস ছড়িয়ে দিতে চাই।


জামায়াত কারো উপর কোন মত চাপিয়ে দিবে না উল্লেখ তিনি বলেন, এদেশে নারীদের সম্পূর্ণ অধিকার দেয়া হবে। অমুসলিমরা নিরাপদ ভাবে তাদের সম্পূর্ণ অধিকার ভোগ করবে।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, ইতিহাস কোন জালেম কে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছি আর আল্লাহ দেশ ত্যাগ করিয়েছেন।


বর্তমান নির্বাচন পদ্ধতির চেয়ে পিআর পদ্ধতির নির্বাচন কে আমরা ভালো মনে করছি জানিয়ে তিনি বলেন, বিশ্বের ৬০ থেকে ৯০ টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এখানে প্রত্যেকটি মানুষের মতকে বিবেচনা করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বড় দল ও জনপ্রিয় এবং বুদ্ধিভিত্তিক ব্যক্তিরা সরকারে অংশগ্রহণের সুযোগ পায়।


শাহরাস্তি উপজেলা আমীর মোস্তফা কামালের সভাপতিত্বে পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর মাও. আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমীর এডঃ মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী এডঃ শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ