শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ

আশেক এলাহী / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

বায়ুদূষণ কমাতে পরিকল্পনা দাখিলের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এর জন্য সময় বেঁধে দেয়া হয়েছে ৪ মাস। পাশাপাশি সবচেয়ে দূষিত এলাকা চিহ্নিত করা ও ইট পোড়ানোর বিকল্প ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এ রিট করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উপযুক্ত স্থানে বায়ুর মান পর্যবেক্ষণে ব্যবহৃত কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন (সিএএমএস) বসানো এবং বিপজ্জনক ও অস্বাস্থ্যকর বায়ু থেকে জনগণকে রক্ষা করতে অ্যালার্ট পদ্ধতি প্রবর্তন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া ইট পোড়ানোর বিকল্প পদ্ধতির উন্নয়ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ আইনজীবী আরও জানান, নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে বিবাদীদের চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ২৬ জুন পরবর্তী আদেশ দেবেন আদালত।

গেল কিছুদিন ধরেই ঢাকার বায়ুর মান যারপরনাই দূষিত। অস্বাস্থ্যকর এমন পরিবেশে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবারই ত্রাহি অবস্থা। পরামর্শ দেয়া হয়েছে, বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার।

২০২২ সালের জানুয়ারির কথাই ধরি। ২০ দিনের মধ্যে ১১ দিনই বিশ্বের বায়ুদূষণের শীর্ষ তালিকায় ছিল ঢাকা শহর। এমন পরিস্থিতিতেও কোনোরকম স্বাস্থ্য সতর্কতা ছাড়াই নগরবাসী স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেবন করছে দূষিত বায়ু।

বিগত ৬ বছরে সর্বমোট ৩৮ দিন বিশুদ্ধ বাতাস পাওয়া গেছে। সেই অর্থে বছরে ৭ দিনেরও কম বিশুদ্ধ বায়ু সেবন করতে পারছে  নগরবাসী। বায়ুদূষণ পরিস্থিতিতে প্রতিবেশী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ