শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বাড়লো স্বর্ণ মুদ্রার দাম, কার্যকর বুধবার থেকে

বানিজ্যিক ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। ইতোমধ্যে প্রতি ভরির দর লাখ টাকা ছাড়িয়েছে। স্থানীয় ইতিহাসে যা রেকর্ড সর্বোচ্চ। পরিপ্রেক্ষিতে স্বর্ণের স্মারক মুদ্রার মূল্য আরও বেড়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, প্রতিটির দাম ৫ হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দর নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার টাকা। বুধবার (২২ নভেম্বর) এই মূল্য কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দফায় দফায় বাড়ছে। সেই সঙ্গে দেশীয় মার্কেটে তেজাবী (খাঁটি বা পাকা) স্বর্ণের দর বৃদ্ধি পাচ্ছে। ফলে স্মারক মুদ্রার মূল্য বাড়ানো হয়েছে। প্রতিটির দাম ধরা হয়েছে ৯৫ হাজার টাকা। এর আগে যা ছিল ৯০ হাজার টাকা।

তাতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক মুদ্রার (বাক্সসহ) মূল্য ধার্য করা হয়েছে ৯৫ হাজার টাকা।

বিশ্ববাজার ও স্থানীয় বাজারে স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে। ফলে স্বর্ণের স্মারক মুদ্রার দাম বাড়ানো হয়েছে। বুধবার (২১ নভেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ