চাঁদপুরে বাবুরহাট যুব সমাজের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) চাঁদপুরে বাবুরহাট যুব সমাজের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ও এলাকায় বন্যার্তদের মাঝে চাল-ডাল, তৈল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, ঔষধসহ নানান প্রকার খাদ্য সহায়তা করা হয়েছে।
এসময় লক্ষ্মীপুর জেলার বন্যার্তদের ঘরে ঘরে গিয়ে তাদের পাশে বাবুরহাট যুব সমাজকে এগিয়ে যেতে দেখা যায়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বাবুরহাট যুব সমাজের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন পাটোয়ারি, সাগর মজুমদার, জুয়েল রাঁড়ি, শামিম খানসহ অন্যান্য সকল সদস্যরা।