শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বাগানবাড়িতে ৪ টি দোকান পুরে ছাই

মতলব উত্তর প্রতিনিধি / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগুন পুরে ৪ টি দোকান পুরে ছাই হয়েছে। মায়ের দোয়া মিস্টান্ন ভান্ডার,  বিপ্লব স্টোর,  সবুজ চা স্টোর ও নবীর হোসেন স্টোরের এই ৪ দোকানে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সফি নামে একজন গুরতর আহত হয়েছেন। আহত সফি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।


শনিবার ( ৯ অক্টোবর) ১১ টায় এ ঘটনা ঘটেছে। পত্যক্ষদর্শী মায়ের দোয়া মিস্টান্ন ভান্ডারের মালিক  সূরুজ মিয়া জানান, বেলা ১১টার সময়ে আমি মিস্টি তৈরির সময় হটাৎ গ্যাস স্যালেন্ডার থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশেপাশের ৪ টি দোকান ছড়িয়ে পড়ে। পরে দোকানদার ও পথচারীরা এসে  আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩০ মিনিট চেস্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চায়ের দোকানদার সবুজ বলেন, আমার দোকানে থাকা কম্পিউটার সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাতে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বিপ্লব স্টোরের মালিক বিপ্লব জানান, আমি দোকানে ছিলাম না। ফোন পেয়ে এসে দেখি দোকান পুরে ছাই হয়েছে। দোকানে থাকা ফ্রিজ ও কসমেটিক মালামাল পুড়ে গেছে। আমার দোকানে থাকা প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নবীর হোসেন বলেন, আমার দোকানে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বাগানবাড়ি বাজার কমিটির সভাপতি সুমন হোসেন, সহসভাপতি, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জিশান জমাদার ও ব্যাবসায়ী মো. রাব্বানী জানান, যাদের দোকান পুড়েছে তারা সবাই নিঃস্ব। করোনার কারনে দীর্ঘ দিন দোকান বন্ধ থাকায় অনেক  ক্ষতি গ্রস্থ হয়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ব্যাবসা শুরু করেছে।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছ থেকে সহযোগিতা কামনা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ