চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের সকল ওয়ার্ডে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল থেকে দেবপুর থেকে উত্তর শ্রীপুর বাজার পর্যন্ত গনসংযোগ এবং লিফলেট বিতরন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া মার্কার মো. জুলহাস মিয়া ।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জুলহাস মিয়া বলেন, ভোট গনতান্ত্রিক অধিকার। নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সবার রয়েছে। আজ আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। আগামী নির্বাচনে আপনারা চেয়ারম্যান পদে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে জয়জুক্ত করবেন। তাহলে আমি ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পাব।