চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে শনিবার (১১ ডিসেম্বর) বিকাল থেকে গনসংযোগ এবং লিফলেট বিতরন করেছেন মেম্বার প্রার্থী (তালা মার্কা) মো. ফারুক মিয়া।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে মো: ফারুক হোসেন বলেন, ভোট গনতান্ত্রিক অধিকার। নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সবার রয়েছে। আজ আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। আগামী নির্বাচনে আপনারা মেম্বার পদে তালা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়জুক্ত করবেন। তাহলে আমি ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পাব।
এসময় তিনি সকল শ্রেনী পেশা মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।