শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বাউবি উপাচার্যের এসএসসি পরীক্ষা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২১ এর প্রথম দিনে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার আকস্মিক রাজধানীর আজিমপুর ওয়েস্ট এন্ড হাই স্কুল এবং মতিঝিল টি এন্ড টি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মেনে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন। উপাচার্য নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের ‘জিরো টলারেন্স’ এর উপর গুরুত্ব আরোপ করেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, পিছিয়েপড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাউবির শিক্ষা সেবা পৌঁছে দিয়ে তাদেরকে শিক্ষার মহাসোপানে ফিরিয়ে এনে কর্মমুখী শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর বাউবির অঙ্গীকার।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন জানান, এবছরের এসএসসি পরীক্ষায় সারাদেশে ৮৩ হাজার ১৩৪ জন শিক্ষার্থী ৩০৩টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ