শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বাইডেনের জন্য ‘মানবিক চিঠি’ লিখে গেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
ফাইল ছবি

হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার সময় বুধবার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য খুবই মানবিক একটি চিঠি রেখে গিয়েছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠি নতুন প্রেসিডেন্টের ভাল লেগেছে।

দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে তার প্রথম সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার আগে পরবর্তী প্রেসিডেন্টের জন্য সাবেক প্রেসিডেন্টের চিঠি লিখে যাওয়ার প্রথা আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকেই চালু হয়।

বাইডেনের জন্য ট্রাম্প চিঠিতে ঠিক কী কী লিখেছেন তা অবশ্য জানাতে চাননি আমেরিকার নতুন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‌ব্যক্তিগত চিঠি। গোপনীয়। তাই আগে ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলব। তার পর চিঠির বক্তব্য প্রকাশ্যে জানাব।’

বাইডেন সাংবাদিকদের বলেন, ‘‌এই দেশের (আমেরিকা) আত্মাকে আবার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আমি আপনাদের সকলের উপর নির্ভর করছি। ভরসা রাখছি। সকলকে কোভিড টিকা দেয়ানো হবে। জলবায়ু পরিবর্তন রুখতে যা যা করণীয় সেগুলিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

বাইডেন এও জানান, তার প্রশাসনের কেউ কোনো সহকর্মীকে অপমান করতে পারবেন না।

‌‌‘সে রকম কিছু ঘটলে আমি সেই ব্যক্তিকে ছাঁটাই কিন্তু করব না’, বলেছেন বাইডেন।

এর আগে নতুন প্রেসিডেন্ট হিসাবে বাইডেন শপথ নেয়ার আগেই হোয়াইট হাউস ছেড়ে বুধবার ট্রাম্প চলে যান ফ্লোরিডার পাম বিচে ‘মার-আ-লাগো রিসর্ট’-এ।


এই ক্যাটাগরির আরো সংবাদ