শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ (মালয়েশিয়া শাখার) কমিটি গঠন

সজিব খান, মালয়েশিয়া / ৫৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

প্রবাসীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আগামী ০১ (এক) বছরের জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি’র নাম ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি জাহিদ হাসান’কে সভাপতি ও শরিফ আহমেদ’কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের মালয়েশিয়া শাখার এ কমিটি’র নাম ঘোষণা করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জার্মান প্রবাসী কবির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় কমিটি অনুমোদনের এ তথ্য জানানো হয়। প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় যাত্রা শুরু করা, সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠন মালয়েশিয়ায় অসহায় ও নানাভাবে হয়রানির শিকার প্রবাসীদের পাশে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেছেন নবগঠিত কমিটির সভাপতি সাতক্ষীরার মাধবকাঠি’র সন্তান জাহিদ হাসান।

তিনি বলেন, এখানে আমাদের সবার পরিচয় আমরা প্রবাসী। কেউ বিপদে পড়লে তাই আমরা সাধ্যমতো পাশে দাঁড়াতে চাই। মূলত এ লক্ষেই আমাদের এ সংগঠনের যাত্রা। খুব শিগগির-ই মালয়েশিয়ার সব প্রদেশে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

কমিটি’তে সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, দপ্তর সম্পাদক হিসাবে আছেন জুয়েল উদ্দিন খান। এছাড়া গুরুত্বপূর্ণ সহ-সভাপতি হিসাবে আছেন মো: সালাউদ্দীন, আমির হোসেন, তিতুমির তিতু, মো: জুনায়েদ ও তোফাজ্জেল হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে আছেন, শামীম পারভেজ, এইচ এম হাসান, মাইনুল ইসলাম জিহাদ, জহিরুল ইসলাম ও আহমেদ ওয়াসিম দেওয়ান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন এস আই কাজল, মোহাম্মদ আলী, ফিরোজ হোসেন, মোহাম্মদ হোসাইন, ইমরান খাকি এবং সহ-দপ্তর সম্পাদক হিসাবে আছেন এমদাদ চৌধুরী ও মমিনুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ