শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ এবং ট্রেইনার নেবে ভুটান

নিউজ ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব‌্যান্ডউইডথ এবং গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া বিষয়ক মাস্টার ট্রেইনার নেবে ভূটান। বুধবার (৩ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সাথে বাংলাদেশে ভূটানের নিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি সৌজন‌্য সাক্ষাতকালে ভূটান সরকারের এই আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ব‌্যান্ডউডথের সুবিধাজনক রেট নিয়েও আলোকপাত হয়। ভূটান-ভারত -বাংলাদেশ যাতে সুবিধাজনক ট্রান্সমিশান রেট পায় সে বিষয়টি নিয়ে আলোকপাত হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ভূটানের সহযোগিতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে ভুটানের ভুমিকা তুলে ধরেন এবং ভুটানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভুটানের ভূ-প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং জীবন ধারা প্রায় এক ও অভিন্ন। তিনি দেশের ডিজিটাল প্রযুক্তি বিকাশে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বলেন, ডিজিটাল প্রযুক্তি বিকাশে পৃথিবীর যে কয়টি দেশ এগিয়ে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদৃষ্টি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিশ্বে অনুকরণীয় ‍ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন।

মোস্তাফা জব্বার বলেন, আমরা দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সংযোগ পৌঁছে দিয়েছি। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোন সাধারণের নাগালে পৌঁছে দিতে গৃহীত যুগান্তকারি কর্মসূচির ধারাবাহিকতায় দেশে ১৭ কোটি মোবাইল সীম ব‌্যবহৃত হচ্ছে। দেশের কারখানা থেকে শতকরা ৭০ ভাাগ মোবাইল সেটের চাহিদা পূরণ করতে সক্ষম। আমরা ৫জি মোবাইল সেট উৎপাদন ও রপ্তানি করছি।

রাষ্ট্রদূত ভুটান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আগামী দিনগুলোতে অনন্য এক উচ্চতায় উপনীত করতে তার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশ ভুটানের পরিক্ষিত বন্ধুই নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশিদার।

অনুষ্ঠানে বিটিসিএল ব‌্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক‌্যাবল কোম্পানি লিমিটেডের ব‌্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক সাবাব বিন আহমেদ উপস্থিত ছিলেন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ