শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিল থাইল্যান্ডও

নিউজ ডেস্ক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ তিনটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ড। বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল। থাইল্যান্ডে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিল ব্যাংকক।

থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ কথা জানায়। এর আগে ১ মে ভারত থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেয় থাই কর্তৃপক্ষ।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংরেত আজ সোমবার বলেন, থাইল্যান্ডের নাগরিক ছাড়া বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের থাই দূতাবাস থেকে নতুন কোনো ভিসা অনুমোদন দেওয়া এখন থেকে স্থগিত করা হলো। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে।

এদিকে আজ সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ চারটি দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইট করে এ তথ্য জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে গত শনিবার থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটি বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে এ নিষেধাজ্ঞা দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ