বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স কে ৪ বছর থেকে কমিয়ে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয় ঘৃহীত উদ্যোগ বন্ধ, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় নানা সংকট দূরীকরণসহ ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা নিরসনে ৪ দফা দাবির সমর্থনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১২ টা থেকে ১ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চাঁদপুর জেলা শাখার আহব্বায় চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, উপ সহকারী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, প্রকৌশলী স্বপন কুমার সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এছাড়া সকল প্রকৌশল দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, পলিটেকনিক এর ছাত্ররা উপস্থিত ছিলেন।