শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ-ইউএই অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে: আমিরাতের দূত

দর্পণ ডেস্ক / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে তার দেশ এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি বলেন, ‘দুই দেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের পারস্পরিক সফর বিনিময় এবং বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পেয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেকার জোরদার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।’

বৃহস্পতিবার একটি হোটেলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ৫১তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

আলহামুদি তার স্বাগত বক্তব্যে গত ৫০ বছরে সংযুক্ত আরব আমিরাতের উল্লেখযোগ্য অর্জনের কথা উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের গৌরবময় অভিযাত্রার কথাও তুলে ধরেন।

ঐতিহাসিক এই দিবস উপলক্ষ্যে রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে ১৯৭১ সাল থেকে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং আমাদের উভয় সরকারই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে গড়ে উঠেছে।

রাষ্ট্রদূত বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে বৈশ্বিক কোভিড-১৯ মহামারী মোকাবেলাকারি দেশগুলোর অন্যতম সংযুক্ত আরব আমিরাত চ্যালেঞ্জগুলিকে সুযোগে পরিণত করেছে।

তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ এর সফল মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত নেশন ব্র্যান্ড ইনডেক্সে ১১ তম স্থানে রয়েছে এবং সফল এমিরেটস মারস মিশনের কারণে বিজ্ঞান ও শিক্ষায় অগ্রগামী সাফল্য পেয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, তার দেশ সংঘাত বিষয়ে কূটনীতি, একতরফাবাদের ক্ষেত্রে অংশীদারিত্ব এবং বিরোধের ক্ষেত্রে সংলাপ সমর্থন করে।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত বিশ্বাস করে যে, বিশ্ব আরও মেরুকরণ ও সংঘাতের দিকে যেতে পারে না এবং আগামী দশকগুলিতে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, স্বাস্থ্য ও খাদ্য ক্ষেত্রে আরও  যোগাযোগ, সুসংহত সহযোগিতা প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী বক্তৃতায় বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত বহু পুরনো বন্ধু এবং তা সময়ের পরীক্ষায় উত্তীর্ন।

তিনি আরো বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক মিলন এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই ঐতিহাসিক সম্পর্ক সময়ের সাথে সাথে আরও সুদৃঢ় ও গভীর হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য দেন।

অনুষ্ঠানে মন্ত্রী, রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রধান, সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ