শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ আ’লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মতলবের পলিন

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন পলিন।

১৩ ফেব্রুয়ারি তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি অনুমোদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষনা সম্পাদক বিশিষ্ট জ্বালানী বিশেষজ্ঞ ড. সেলিম মাহমুদ।

উপ-কমিটিতে ইমরান হোসেন পলিনকে সদস্য করায় বাংলাদেশ আওয়ামী পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমার উপরে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আমি নিজের সততা, নিষ্ঠা, মেধা এবং দক্ষতা দিয়ে যথাযথ ভাবে আমি আমার দায়িত্ব পালন করব। এজন্য তিনি সকলের দোয়া ও সহোযোগীতা কামনা করেন।

উল্লেখ্,য ইমরান হোসেন পলিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য ইমামপুর গ্রামের মরহুম আহসান উল্লাহর কনিষ্ঠ ছেলে। তার পিতা ছিলেন ষাটনল ইউনিয়নের সাবেক মেম্বার।


এই ক্যাটাগরির আরো সংবাদ