শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বলা বিদেশিদের কাজ নয়

নিউজ ডেস্ক / ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের ভূমিকা নয়।

তিনি বলেন, ‘নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের কাজ নয়।’

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’-এ এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার এই মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পরিচালিত হওয়া উচিত এবং এটি বাংলাদেশের নেতৃত্বাধীন একটি প্রক্রিয়া, কারণ এটি এদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
ডিকসন বলেন, দেশের সংবিধানে বর্ণিত মূল্যবোধের আলোকে বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রচুর দক্ষতা ও মেধা রয়েছে।

তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা রেখে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এ অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তৃতা করেন।- বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ