শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশের অস্তিত্ব টিকে থাক তা হত্যাকারীরা চায়নি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় মোস্তাক-জিয়ার স্পষ্ট সম্পৃক্ততার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকুক এটাই হত্যাকারীরা চায়নি।

শোকের মাস আগস্টের শুরুতে রোববার কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়াই একমাত্র লক্ষ।

বাংলাদেশ ও বাঙ্গালীর জন্য এক শোকগাঁথার মাস আগষ্ট, যে মাসে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে।

শোকের মাসের শুরুতে প্রতি বছরের মতো এবারও সীমিত পরিসরে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। তাতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ছিলো দেশের অভ্যুদয় ও আদর্শ ধ্বংস করা।

বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে সদ্য স্বাধীন দেশের উন্নয়নের যে যাত্রা থেকে গিয়েছিলো তা এগিয়ে নেয়াই প্রধান লক্ষ উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি।

পরে স্বেচ্ছায় রক্তদান করেন কৃষক লীগের নেতাকর্মীরা। এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় কৃষক লীগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ