শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক হানিফের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. হানিফের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ১০টায় নোযাখালী জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় কোট মসজিদ কবরস্থানে জাতীয় নেতা আবদুল মালেক উকিলের পাশে মরহুমের মরদেহ দাফন করা হয়।

জানাযায় মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর নোয়াখালীর কমান্ডার মাহমুদুর রহমান বেলায়েত, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও মামুনুর রশিদ কিরণ, জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. হানিফ (৮২) বার্ধক্যজনিত কারণে শনিবার ১১টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

বর্ষীয়ান রাজনীতিবিদের ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ