শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই হলে নতুন প্রভোস্ট

বরিশাল ব্যুরো / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন ও ‘শের-ই বাংলা হলের দায়িত্ব পেয়েছেন ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া।

বৃহস্পতিবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মুহসিন উদ্দীন দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই প্রভোস্টরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।ববিতে নতুন দুই প্রভোস্ট নিয়োগ – Dainik Amader Shomoy

বঙ্গবন্ধু হলের নবনিযুক্ত  প্রভোস্ট সহকারী অধ্যাপক আরিফ হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। করোনার মধ্যে হলের কি অবস্থা তা খুব শিগগিরই পরিদর্শন করবো। হল চালু হলে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা, সুবিধা অসুবিধার কথা শুনে সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। আমার শিক্ষার্থীরা যেন পড়াশুনা উপযোগী একটা পরিবেশ পায় সেটা নিশ্চিত করা হবে।

শের-ই বাংলা হলের নবনিযুক্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া দৈনিক শিক্ষাডটকমকে জানান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করবো। বিশেষ করে শিক্ষার্থীরা সুন্দর পড়ার পরিবেশ, থাকার পরিবেশ ও ক্যান্টিনে ভালো মানের খাবার পায় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ