শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বরিশালে মেয়র প্রার্থীসহ একদিনে ১৪ জন বহিস্কার

নিজস্ব প্রতিবেদক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

বরিশালে পৌর নির্বাচনকে কেন্দ্র করে একদিনে ১৪ নেতাকর্মীকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। এদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, শ্রমিক লীগের আহ্বায়ক, কৃষকলীগ সভাপতিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে এসব নেতাকর্মী বহিস্কৃত হয়েছেন বলে জানান তিনি।

পৌর নির্বাচনের তৃতীয় দফায় আগামী ১৪ ফেব্রুয়ারি বরিশাল জেলার বানারীপাড়া ও মুলাদী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই নির্বাচনে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু। তাকে সহায়তা করছেন দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, ১ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান।

প্রথম পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জুর সভাপতিত্বে ২৭ জানুয়ারী রাতে জরুরি বৈঠকে এই চারজনকে বহিস্কারের সুপারিশ করে জেলা আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়। এর ১৪ দিনের মাথায় মঙ্গলবার তাদের চূড়ান্তভাবে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ।

ওদিকে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুজ্জামান রুবেলের বিরোধীতা করে নির্বাচন করছেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল ইসলাম খান। তাকে সহায়তা করছেন কৃষকলীগের সভাপতি আ. রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান টিপু, মিজানুর রহমান, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন, এমএ অজিজ, আনোয়ার হোসেন তালুকদার। উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে এই ১০ জনকেও আজ বহিস্কার করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ