শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

বরিশালে করোনা শনাক্তের হার কমেছে

বরিশাল ব্যুরো / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় শনাক্তের হার কমেছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৪ জন রোগী। এ নিয়ে করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৭ হাজার ৫শ’ ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৫৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার কিছুটা কমেছে। গত মঙ্গলবার রাতে পিসিআর ল্যাবে ২শ’ ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্তে হয়েছে। শনাক্তের হার ৩৪.৬১ ভাগ।

এর আগে গত সোমবার রাতের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিলো ৪৪.৪৪ ভাগ এবং রবিবার ৪২.৭০ ভাগ করোনা শনাক্ত হয়। চলতি মৌসুমে গত ১৫ জানুয়ারি সর্বনম্নি ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয় বরিশালে।


এই ক্যাটাগরির আরো সংবাদ