শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বরিশালে করোনা ওয়ার্ডে আরও ১ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটির কারণে গত ২ দিন ধরে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ কারনে গত রবিবার রাতে পিসিআর ল্যাবের কোন রিপোর্ট প্রকাশিত হয়নি।bori

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত রবিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী।
এর আগে গত রবিবার করোনা ওয়ার্ড ছিলো মৃত্যু শূন্য। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর আগের ৭২ ঘন্টায় (৩ দিন) চিকিৎসাধীন কোন রোগী মারা যায়নি করোনা ওয়ার্ডে।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৩শ’ ২৩ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কারিগরি ত্রুটির কারনে নমুনা পরীক্ষার কোন রিপোর্ট গত ২ দিনে প্রকাশিত হয়নি। এ কারনে সব শেষ রবিবার রাতেও কোন রিপোর্ট প্রকাশিত হয়নি বলে জানিয়েছেন পারিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন।

এর আগে গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১.২২ ভাগ, বৃহস্পতিবার ১.০০ ভাগ, বুধবার ০.৯০ ভাগ, মঙ্গলবার ০.৮৮ ভাগ, সোমবার ৬.৬২ ভাগ এবং গত রবিবার ৪.৭৮ ভাগ করোনা শনাক্ত হয় পিসিআর ল্যাবে।

গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ