শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বরিশালে কমেছে করোনা শনাক্ত ও রোগী ভর্তি

বরিশাল ব্যুরো / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো গত মে মাসের পর সর্বনিম্ন ২৮ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষায় কমেছে করোনা শনাক্তের হার।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩১ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৩ জন রোগী। ওই সময়ে করোনা ওয়ার্ডে নতুন করে কোন রোগী ভর্তি হয়নি। যা গত মে মাসের পর থেকে রেকর্ড। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা যায়নি। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত মে মাসের পর সর্বনিম্ন ২৮ জন রোগী। ।

এর আগে মঙ্গলবার ১ জন, সোমবার ৩ জন, রবিবার ৮ জন, শনিবার ৩ জন এবং শুক্রবার করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ২ জনের। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের সব শেষ নমুনা পরীক্ষায় ১৩৯ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.৪৩ ভাগ।

এর আগে গত সোমবার রাতের সব শেষ রিপোর্টে ৩.৫৯ ভাগ, রবিবার ৪.৮১ ভাগ, শনিবার ৮.০৪ ভাগ, শুক্রবার ৬.৪৫ ভাগ, বৃহস্পতিবার ৪.৪৫ ভাগ এবং গত বুধবার ১.৭৮ ভাগ করোনা শনাক্ত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ