শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বন্যা নিয়ন্ত্রণে তিস্তার সবকটি জলকপাট খুলে দিল পাউবো

নিজস্ব প্রতিবেদক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ভারতের বন্যার প্রভাবে বেড়েছে তিস্তার পানি। নীলফামারী ও লালমনিরহাটে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে এরই মধ্যে বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত থেকে হঠাৎ তিস্তার পানি বাড়তে থাকে। যা ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে জেলার ডিমলা ও জলঢাকার ৮টি ইউনিয়নের কয়েকটি চরগ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া উজানের ঢলে লালমনিরহাটের দোয়ানি ব্যারেজ পয়েন্টে ৬০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলসহ অন্তত ২০টি গ্রাম।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, বুধবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ২০ সেন্টিমিটার। তা আবারও বেড়ে গিয়ে দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৫৩ দশমিক ৩০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সব জলকপাট খুলে ব্যারেজের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বন্যায় তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অসময়ের এ বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন তিস্তাপাড়ের ছিন্নমূল মানুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ