শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বনশ্রীতে সিএনজি-বাসের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বনশ্রী ফেমাস হাসপাতালের সামনে অছিম পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দুজন মারা যান। নিহতরা হলেন সিএনজিচালক মো. স্বপন ও যাত্রী ফাতেমা বেগম। এছাড়া আহত হয়েছে ফাতেমা বেগমের দুই সন্তান সাকিব ও শাকিল।

নিহত ফাতেমা বেগম দুবাই প্রবাসী শাহ আলমের স্ত্রী। ছোট ছেলে শাকিলকে সানারপাড় মাদরাসায় ভর্তি করাতে কুমিল্লার বড়ুরা থেকে ঢাকা আসেন ফাতেমা।


এই ক্যাটাগরির আরো সংবাদ