শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বঙ্গোপসাগর থেকে দুই জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১০

বিশেষ প্রতিনিধি / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

বঙ্গোপসাগরে শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের তৃতীয় দিন সোমবার দুপুরে বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ভাসমান অবস্থায় জেলে আলমগীর সর্দার ও সাগরের নীলবয়া এলাকায় ভেসে উঠা আরও এক জেলের লাশ উদ্ধার করেছে জেলেরা। এখন পর্যন্ত ৪ জেলের লাশ উদ্ধার হলো।

এখনও নিখোঁজ রয়েছে ১০ জেলে। ৭টি ট্রলারের কোন সন্ধান মেলেনি। নৌবাহিনীর একটি জাহাজ, কোস্টগার্ডের দুইটি জাহাজ, সুন্দরবন বিভাগের ২টি নৌযান ও দুবলা শুটকি পল্লীর জেলেরা এখনও নিখোঁজ থাকা ১০ জন জেলে ও নিমজ্জিত ৭ ট্রলারের সন্ধানে সাগরে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ২৫টি ট্রলার ডুবে ২৭ জেলে নিখোঁজের ঘটনা ঘটে।

মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রহমান বলেন, আমাদের পিসিজিএস তৌফিক নামের একটি জাহাজ এবং দুটি স্পিডবোট সাগরের প্রায় ২০ মাইল এলাকা জুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। আমরা এপর্যন্ত ২ জেলের লাশ এবং ৩ জনকে জীবিত উদ্ধার করেছি। এছাড়া উদ্ধার করা দুটি ফিশিং ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ