শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আভাস

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে চলতি নভেম্বরে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চলতি মাসে তাপমাত্রা কমতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিমাসের পূর্বাভাসে নভেম্বরের মাসের জন্য দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলো স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে, সেখানে ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৩০ অক্টোবর চট্টগ্রামের সন্দ্বীপে ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ইতোমধ্যে দুই ডিগ্রি তাপমাত্রা কমেছে। এছাড়া বিভাগীয় শহরগুলোতেও তাপমাত্রা ১-২ ডিগ্রি কমেছে। ঢাকায় বুধবার ছিল ৩১ ডিগ্রি। যা গত ৩০ অক্টোবর ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ইতোমধ্যে ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, চলতি মাসে সাগরে নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীতকাল শুরু হলেও এখনই সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। মধ্যরাতের পর কিছু এলাকায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসছে, আবার সকালে বেড়ে যাচ্ছে। চলতি মাসে এমন আবহাওয়াই বিরাজ করবে। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমে আসবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ