শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, উদ্ধার ১৫ জেলে

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
ফাইল ফটো

তীরে ফিরে আসার পথে উত্তাল ঢেউয়ের তান্ডবে বঙ্গোপসাগরে নামবিহীন একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। আজ রবিবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন এক কিলোমিটার গভীরে ট্রলারটি নিমজ্জিত হয়।

প্রায় দুই ঘন্টা পর অন্য জেলেরা ওই ট্রলারে থাকা ১৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারটির মালিক কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক সৈকতে অবস্থানরত দু’টি ওয়াটার বাইক ডুবে যাওয়া ট্র্রলারের কাছে গিয়ে জেলেদের উদ্ধার করে অপর একটি মাছধরা ট্রলারে উঠিয়ে দেয়।

নিমজ্জিত ট্রলারের উদ্ধার হাওয়া মাঝি আলী হোসেন বলেন, গত শুক্রবার তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর সমুদ্র উত্তাল হলে তারা মাছ ধরা বন্ধ রেখে সাগরের হাইরের চর নামক স্থানে ট্রলার নোঙ্গর করে।

এরপর আজ রবিবার সকালে সাগরবক্ষ আরও উত্তাল হয়ে ওঠে। সেখানে তারা ঢেউয়ের তান্ডব সইতে না পেরে মৎস্য বন্দর আলিপুর মহিপুরের আড়ৎ ঘাটের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেয়। পথিমধ্যে উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি নিমজ্জিত হয়।

নিমজ্জিত ট্রলারটি মালিক আব্বাস বিশ্বাস জানান, তার ট্রলারে ১৫ জন জেলে ছিল। গভীর সাগরে ঢেউয়ের তান্ডব সইতে না পেরে তীরে আসার পাথে তারা ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। জাল, মাছ ও জ্বলানী সাগরে ভেসে গেছে। তবে জেলেরা অক্ষত রয়েছে।

কুয়াকাটা ও আলীপুর মৎস সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, কুয়াকাটা সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলরটি নিমজ্জিত হয়েছে। ট্রলারে থাকা সকল জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিমজ্জিত ট্রলরটি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। (বিডি প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ