শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে জাহাজডুবি: নিখোঁজ ১২ জনের ৬ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে থাকা ১২ জন নিখোঁজ থাকলেও পরে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, “নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।”

তিনি আরও বলেন, “এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।”

এদিকে লাইটার জাহাজে থাকা নাবিকদের মধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া এক নাবিক সাজ্জাদ হোসেন সাজু জানান, এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।

সাজু কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, “ভাই আমাদের জাহাজ ডুবে গেছে সকাল সাড়ে নয়টায়। আমি ৪ ঘন্টা ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে করিম ট্যাংকারে উঠতে সক্ষম হই। আমার সঙ্গে থাকা ৬ জন বিভিন্ন জাহাজে উঠতে পারলেও জাহাজ থেকে কয়েকজন বের হতে পারেনি বলে খবর পেয়েছি। তাদের খবর এখনো জানিনা, তারা বেঁচে আছে কিনা?”


এই ক্যাটাগরির আরো সংবাদ