শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতুর ওপর বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর বাস ও মাটিবাহী ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ট্রলির পেছনে থাকা সাত যাত্রী।

এ দুর্ঘটনার পর একপর্যায়ে দুর্ঘটনাকবলিত ট্রলিতে আগুন ধরে গেলে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

রোববার ভোর সাড়ে ৩টার দিকে সেতুর ১৮নং পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। পরে রেকার নিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হলে ভোর ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন-নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার নজরুল ইসলাম (৩৫) ও একই এলাকার মজনু শেখ (৩৩)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই আরিফুল ইসলাম জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ অংশে ১৮নং পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহণের একটি বাস মাটিবাহী একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলির পেছনে থাকা সাত যাত্রী গুরুতর আহত হন। একপর্যায়ে ট্রলিতে আগুন ধরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং ট্রলির আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম ও মজনু শেখকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ