শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বঙ্গবন্ধু সাফারি পার্কে অসুস্থ সিংহীর মৃত্যু

আর. আহমেদ চৌধুরী / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় অসুস্থতার কারণে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। সিংহীটির বয়স আনুমানিক এগারো বৎসর। 

এর আগে গত বছরের ১১ আগস্ট প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। এ সময় সিংহীটির পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডাঃ এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ রফিকুল আলম এর পরামর্শ মোতাবেক পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা প্রদান অব্যাহত রাখেন।

এরপর, বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়।

গত ২ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৪টা ১৫ মিনিটের সময় সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শায়িতভাবে কাঁপতে থাকে। পার্কের ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা প্রদান করেন। এরপর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার হতে পূর্বের ন্যায় শ্বাসকষ্ট হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারী সার্জন চিকিৎসা প্রদান করেন। যথাবিধি চিকিৎসা প্রদানের পরেও বেলা ১টার দিকে অসুস্থ সিংহীটিকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ