মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে ছেংগারচর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও জহিরাবাদের জয়লাভ করে।
১৭ মে মঙ্গলবার দিনের প্রথম খেলায় ছেংগারচর পৌরসভা ফুটবল দল একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে নিয়ন একাই ২ গোল দেয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন বজলুল গনি সহকারী রেফারী বিদ্যুৎ মজুমদার ও জামাল উদ্দিন।
খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, ছেংগারচর পৌর নিবার্হী কর্মকর্তা আবু সুফিয়ান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা যুব লীগের প্রচার সম্পাদক রেফাত উল্লাহ দর্জি প্রমূখ।
দিনের ২য় খেলায় মোহনপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে ফতেপুর পশ্চিম ফুটবল একাদশকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ন হয়। রেফারি বজলূল গনি এবং সহকারী রেফারী ছিলেন শাহীন আলম ও জামাল উদ্দিন। দিনের ৩য় খেলায় ফতেপুর পূর্ব ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে গজরা ইউনিয়ন একাদশের বিপক্ষে জয়লাভ করে। রেফারী ছিলেন বজলুল গনি এবং সহকারী রেফারী শাহীন আলম ও জামাল উদ্দিন। দিনের ৪র্থ খেলায় জহিরাবাদ একাদশ ১-০ গোলের ব্যবধানে সাদুল্যাপুর একাদশের বিপক্ষে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ন হয়। রেফারি দায়িত্ব পালন করেন শাহিন আলম । সহকারী রেফারী ছিলেন বজলুল গনি ও আব্দুর রহিম।
তিন ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, আইসিটি কর্মকর্তা শাহজাহান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমূখ।
দিনের সবগুলো খেলায় ধারা ভাষ্যকার ছিলেন লোকমান হোসেন।