শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ শাখা ছাত্রলীগ কতৃক আয়োজিত প্রতিবাদ মিছিলটি প্রতিষ্ঠানের সম্মুখের সড়ক থেকে বের হয়ে কচুয়া পৌর বাজার প্রদক্ষিন শেষে কলেজ ক্যাম্পসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তাগন ভাংচুরের সাথে সম্পৃক্তদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ছাত্রলীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ দিকে এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করেছে।
এঘটনায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র সংসদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ তিনটি ছবির ভাংচুরের ঘটনাটি কলংকজনক । আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান এ ঘটনায় মামলা হয়েছে, দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন যারা এ ধরনের কাজ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। তাদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান রাতে ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরকৃত তিনটি ছবি জব্দ করেছি। এ ঘটনায় প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ আবু ছালেহ বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রসংসদ কার্যালয়ের দেওয়ালে রক্ষিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুর করে ফ্লোরে রেখে দেয় । এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবহিত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ