শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ অনুষ্ঠানসূচিতে বিশেষ পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিভিশন। এদিন বিশেষ বিশেষ অনুষ্ঠানে সেজেছে বিটিভির দিনব্যাপি অনুষ্ঠানমালা। এমনটাই জানালেন রাষ্ট্রীয় এই গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জদগীশ এষ।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিটিভির অনুষ্ঠানসূচিতে ৭ টি বিশেষ অনুষ্ঠান যুক্ত করা হয়েছে। ইয়াসির আরাফাতের প্রযোজনায় বিশেষ পাপেট শো ‘সিসিমপুর’ প্রচারিত হবে সকাল ৯টায়। পাপেট চরিত্রগুলোর মাধ্যমে শিশুদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিচয় করিয়ে দেওয়া, তাঁর বীরত্বগাঁথা ফুটিয়ে তোলা এবং শিশুদের প্রতি তাঁর যে ভালোবাসা ছিল সেগুলোর দৃষ্টান্ত তুলে ধরা এবং শিশু দিবসে শিশুদের অধিকার সম্পর্কে জানানো।

সশস্ত্র বাহিনীর অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে সকাল সাড়ে ৯টায়। উপস্থাপনা করেছেন লে. কর্নেল সাজ্জাদ আলী জহির। প্রযোজনা করেছেন লুৎফর রহমান। বিশেষ ফিলার (গান) ‘তোমার জন্য বাংলাদেশ’ প্রচারিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। গানটির গীতিকার ও সুরকার কবির বকুল। শিল্পী দিনাত জাহান মুন্নী, সোমনূর মনির কোনাল, পূলক অধীকারী ও মিজান মাহমুদ রাজীব।

বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আমার চেতনায় বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুর শিশু ও কিশোর জীবন থেকে শুরু করে বঙ্গবন্ধু হওয়া এবং শিশুদের নিয়ে তার চিন্তা ভাবনার বিষয়গুলো আলোচনার মূল উপজীব্য। উপস্থাপনা করেছেন মাহি। আলোচক হিসেবে অংশ নিয়েছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও শিশু একাডেমির সাবেক পরিচালক তানজির লিটন। সোলেমান হকের প্রযোজনায় এটি প্রচারিত হবে দুপুর ১২টা ১৫ মিনিটে।

কবিতা পাঠ ও আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’ প্রচারিত হবে দুপুর ১টা ২০ মিনিটে। কবিতা আবৃত্তি করবেন তামান্না তিথি, বেলায়েত হোসেন, লায়লা তারান্নুন চৌধুরী কাকলী ও ঝর্ণা সরকার। এছাড়াও আলোচনায় অংশ নেবেন ড. মুহম্মদ সামাদ ও নুরুল হুদা। উপস্থাপনা করবেন মো: আহ্কাম উল্ল্যাহ। এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও তথ্য ভাবনা নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হবে বিকাল ৪টায়। জাতির পিতার শাসনামলে শিক্ষার অগ্রগতি নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। মাহফুজার রহমানের রচনা ও প্রযোজনায় এই অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মেঘনা গুহ ঠাকুরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মো: গোলাম রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার এবং অজয় দাস গুপ্ত, সাংবাদিক।

বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শতবর্ষে মুজিব’ প্রচারিত হবে রাত ৯টায়। শিশু-কিশোরদের নিয়ে নাচ, গান, কবিতা আবৃত্তি এবং অভিনয় ও জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি ফুটিয়ে তোলা হয়েছে। আবু তৌহিদের প্রযোজনায় উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।


এই ক্যাটাগরির আরো সংবাদ