শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে জন্ম, নবজাতক কন্যার নাম রাখা হলো ‘রেণু’

নিজস্ব প্রতিবেদক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের প্রথম প্রহরে চাঁদপুরে জন্ম নেওয়া একটি শিশুর নাম বঙ্গমাতার নামে রাখা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে শিশুটির জন্ম হয়।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ নবজাতক শিশুটির নাম রাখেন রেণু। এটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ডাক নাম।

জেলা প্রশাসক সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন এবং শিশুটির মায়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে শিশুটির জন্য শুভেচ্ছা উপহারও তুলে দেন জেলা প্রশাসক। পরে প্রসূতি মায়ের অনুমতি নিয়ে বঙ্গমাতার ডাক নাম অনুসারে শিশুটির নাম রাখেন রেণু। পরে জেলা প্রশাসক রেণুর জন্য দোয়া করেন এবং রেণুর সুন্দর ও আনন্দময় জীবন প্রত্যাশা করেন।

এদিকে রেণুর মা লিজা বেগম মেয়ের নাম শুনে অনেক খুশি। তিনি বলেন, ডিসি ম্যাডাম আমার মেয়ের নাম রেখেছেন এটা আমার জন্য অনেক কিছু। বঙ্গমাতার নামে আমার মেয়ের নাম রেখে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। ডিসি ম্যাডামকে ধন্যবাদ জানাই।

এ সময় চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (১৬ মার্চ) রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার সকদিরামপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী লিজা বেগম প্রসব ব্যথা নিয়ে চাঁদপুর জেনারেল  হাসপাতালে ভর্তি হন। রাত ১২টা ৫ মিনিটে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ