শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বগুড়া সেনানিবাসে সেনাপ্রধানকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার ও স্কুলে আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিদায়ী কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

আজ শনিবার মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সামরিক রীতিতে আজিজ আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

শনিবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের গত ২৯ অক্টোবর আর্মার্ড কোর, ২০১৯ সালের ১৪ জুলাই কোর অব ইঞ্জিনিয়ার্স এবং ২০১৮ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন।

আনুষ্ঠানিকতা শেষে জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বিদায়ী কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে তার বক্তব্য রাখেন।

জেনারেল আজিজ আহমেদ তার বিদায়ী বক্তব্যের শুরুতেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের বহু কাঙ্খিত স্বাধীনতা।

সেই সাথে তিনি পার্বত্য চট্টগ্রামে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাত বরণকারী সকল সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

জেনারেল আজিজ আহমেদ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

জেনারেল আজিজ আহমেদ কর্ণেল কমন্ড্যান্ট হিসেবে তার গৃহিত পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আলোকে একটি আধুনিক এবং যুগোপযুগি সেনাবাহিনী গড়ে তোলার লক্ষে তিনি আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নতুন ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি সংযোজন করেছেন অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি।

সেই সাথে আধুনিকায়ন এবং সম্প্রসারণের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযুগী প্রশিক্ষণের জন্য তিনি প্রশিক্ষণ সহায়ক অবকাঠামো নির্মাণ ও সংষ্কারসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করেন বলে জানান। কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অত্যন্ত মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের স্ব স্ব ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত রোববার থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনে বিদায়ী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল পদবীর সামরিক ও অসামরিক সেনা সদস্যদের উদ্দেশ্যে তার বিদায়ী বক্তব্য প্রদান করেন। ফর্মেশন সমূহ আবেগঘন পরিবেশে বিদায়ী সেনাপ্রধানকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে খোলা জিপ টেনে সামরিক রীতিতে বিদায় জানায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ