শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বগুড়ায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯২

রিপোটারের নাম / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
করোনা ভাইরাস (প্রতীকী ছবি )

বগুড়ায় বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন ৯ জন। এ সময় শনাক্ত হয়েছেন ১৯২ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়ায় করোনায় মৃতরা হলেন- বগুড়া সদরের হোসনে আরা (৪৫), দুপচাঁচিয়ার আজম খান (৪১), গাবতলীর ফজলুর রহমান (৭০), শাজাহানপুরের জোসনা আরা (৫৮) ও জয়পুরহাটের মজিদা বিবি (৬৫)। এদের মধ্যে মাজেদা বিবি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এবং অন্যরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে করোনা উপসর্গে নয়জন মারা গেছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ১৯২ জনের শরীরে করোনা ধরা পড়ে। বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১০১ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৩ জনের নমুনায় চারজন এবং এন্টিজেন পরীক্ষায় ২১০ জনের মধ্যে ৬৬ জন।

এছাড়া টিএমসি ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৪৮ জনের নমুনা থেকে ২১ জন করোনা পজিটিভ হন। আক্রান্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ।

এদের মধ্যে বগুড়া সদরে ১১৪ জন, শেরপুরে ১৪ জন, গাবতলীতে ১২ জন, শিবগঞ্জে ১১ জন, ধুনটে ও শাজাহানপুরে আটজন করে, নন্দীগ্রামে ছয়জন, আদমদীঘি, দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে পাঁচজন করে, কাহালুতে তিনজন এবং সোনাতলায় একজন। এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪২ জন।

এখন পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন, ১৬ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন, ১৩ হাজার ৯৪৯ জন। মারা গেছেন, ৪৮৫ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৯৩৬ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ