শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে কে হতে চলেছে পৌর পিতা

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

আগামী ৩০শে জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে আনিছুর রহমান, ধানের শীষ প্রতিকে সুশান্ত কুমার শান্ত ও জগ প্রতিকে বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল নির্বাচন করছে, তবে এই ৩জন প্রার্থীর মধ্যে কে হচ্ছে আগামীর পৌর পিতা অপেক্ষা মাঝখানে মাত্র ৫টি দিন আর এই নিয়ে চলছে বিচার বিশ্লেষণ।

ভোটারদের অভিমত, সৎ, মানবিক, যার মাধ্যমে পৌরসভার উন্নয়ন হবে এমন ব্যাক্তিকেই ভোট দিয়ে পৌর মেয়র নির্বাচিত করবে। তবে নির্বাচনে জয়লাভ করতে প্রার্থীরাও ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, দিচ্ছে উন্নয়নের নানান প্রতিশ্রুতি। তবে সব কিছু ছাপিয়ে পৌরসভা নির্বাচনে জয়লাভ করে কে বসবে মেয়রের চেয়ারে দেখার অপেক্ষায় নন্দীগ্রাম উপজেলাবাসী।

উল্লেখ্য, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র প্রার্থী, ২৭জন কাউন্সিলর প্রার্থী ও ১৪জন সংরক্ষিত মহিলা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০০৪ সালে গঠিত নন্দীগ্রাম পৌরসভার আয়তন মাত্র ১২ দশমিক ৩ বর্গ কিলোমিটার। ৯টি ওয়ার্ডে জনসংখ্যা ১৮ হাজার ৪৯৬ জন। আর ভোটার ১৫ হাজার ৯৭৩ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ