শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ফ্লাইওভারে ফাটল নিয়ে যা বললেন চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম বলেছেন, নির্মাণজনিত ত্রুটি থাকায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের বাস টার্মিনালমুখী র‍্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বহদ্দারহাট ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল দেখা গেছে শিরোনামে সোমবার (২৫ অক্টোবর) কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বাস টার্মিনালমুখী র‍্যাম্পে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এম. রেজাউল করিম বলেন, ফ্লাইওভারে যেভাবে ফাটল দেখা দিয়েছে, আমি নিজেই অবাক হয়েছি। ধারণা করা হচ্ছে, নির্মাণজনিত ত্রুটির কারণে এ ফাটল দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, ফাটলের পর থেকে র‍্যাম্পের ওপরে এবং নিচের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু এ ফ্লাইওভার সিডিএ নির্মাণ করেছে, তাই তাদের চিঠি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহদ্দারহাট ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১১ সালে ফ্লাইওভার নির্মাণকাজ শুরু হয়। এরপর ২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৩ জন নিহত হন। পুনরায় নির্মাণ শেষে ২০১৩ সালের ১২ অক্টোবর ফ্লাইওভারে যান চলাচল শুরু হয়। এরপর বাস টার্মিনালমুখী একটি র‍্যাম্পের নির্মাণকাজ শেষে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর ওই অংশে যান চলাচল শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ