শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। প্রশাসনকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “সবাই সমন্বিতভাবে কাজ করলে নির্বাচনে কোনো ধরণের সমস্যা হবে না। পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব রটায়, তবে দেশের মিডিয়ায় সত্য তথ্য আসার কারণে এখন গুজব অনেকটাই কমে গেছে।”

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যদের জামিন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “এটি আদালতের এখতিয়ার। তবে জামিনে এসে কেউ অপরাধ করলে সেটা করতে দেওয়া হবে না।”

গাজীপুরকে “হ্যাপেনিং সিটি” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এখানে অনেক কিছুই ঘটে, তবে সবই সত্য নয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান, জিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সিটি কর্পোরেশন সিইও মুহাম্মদ সোহেল হাসান, সেনা প্রতিনিধি ও অন্যান্য দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৫ এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ