শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ফ্রিজে ডিম রাখা হতে পারে বিপদের কারণ!

হেলথ ডেস্ক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

বাজার থেকে ডিম কিনে এনে ফ্রিজে গুছিয়ে রাখতে আমরা কেউ ভুলি না। সব ফ্রিজেই ডিম রাখার জন্য একটি নির্দিষ্ট ট্রে রাখা থাকে। ডিম বেশি দিন বাইরে রাখলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, এমন একটা আশঙ্কার জায়গা থেকে আমরা সকলে বাজার বা দোকান থেকে কিনে এনে ডিম ফ্রিজেই সাজিয়ে রাখি। কিন্তু এতে ডিমের স্বাস্থ্য ঠিক থাকলেও আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ফ্রিজের ভিতর ডিম রাখলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পুষ্টিবিদদের মতে, ফ্রিজের তাপমাত্রা শূন্যরও বেশ খানিকটা নিচে থাকে বলে এখানে খাবার রাখা নিরাপদ। কিন্তু ডিমের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। ফ্রিজে ডিম রাখলে তার মধ্যে এক ধরনের ক্ষতিকর ব্যাকটিরিয়া জন্ম নেয়। আমাদের মধ্যে রেশিরভাগই ফ্রিজ থেকে ডিম বের করেই রান্না করে ফেলি। তাপমাত্রার পরিবর্তন না ঘটায় ওই সব ক্ষতিকর ব্যাকটিরিয়া ডিমের মধ্যে জীবিত অবস্থাতেই থাকে। ফলে খাদ্যে বিষক্রিয়া বা নানা রকমের সংক্রমণের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। পেটের সমস্যাও হতে পারে এর থেকেই। পুষ্টিবিদদের মতে, ফ্রিজ থেকে ডিম বের করে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় অনেক ক্ষণ রেখে ডিম রান্না করলে বিপদের ঝুঁকি খানিকটা কম। কিন্তু সংক্রমণের আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। এ দিকে বেশি দিন বাইরে রাখলেও তো ডিম নষ্ট হয়ে যাবে।

  • তাহলে উপায়?

বিশেষজ্ঞরা এই সমস্যার খুব সহজ সমাধান দিয়েছেন। ডিম কিনুন অল্প সংখ্যায়, ঠিক যত টুকু প্রয়োজন বা দুই-এক দিনেই যাতে সব রান্না করে ফেলা যায়। আর ফ্রিজ থেকে ডিম বের করে বাইরের স্বাভাবিক তাপমাত্রায় অনেকক্ষণ রেখে তবেই রান্না করুন। তাহলেই আর কোনো সংক্রমণের আশঙ্কা থাকবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ