শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ফ্যাসিবাদী শাসন যেন আর না ফিরে আসে: আলী রীয়াজ

দর্পণ ডেস্ক / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, “নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে এখন সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জয়ী হয়ে শুধু শাসক গোষ্ঠীকে সরে যেতে বাধ্য করেননি, বরং রাষ্ট্র সংস্কারের একটি নতুন ধারাও তৈরি করেছেন।”

তিনি বলেন, “বাংলাদেশে অতীতে গণতান্ত্রিক স্বপ্ন বারবার পদদলিত হয়েছে। তাই ভবিষ্যতে যেন এক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসন আর ফিরে না আসে, তা নিশ্চিত করতেই হবে।”

আলী রীয়াজ জানান, সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে অনেক বিষয়ে ইতোমধ্যে এনসিপির সঙ্গে ঐকমত্য গড়ে উঠেছে। মতভেদগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোচ্ছে দুই পক্ষ। উদ্দেশ্য—গণতান্ত্রিক কাঠামো মজবুত করে একটি জাতীয় সনদ প্রণয়ন করা।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি টেকসই ও জবাবদিহিমূলক গণতন্ত্র গড়া, যেখানে গুম-খুন-দমন-পীড়নের কোনো স্থান থাকবে না এবং রাষ্ট্র জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

বৈঠকে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে আহ্বায়ক নাহিদ ইসলামসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ