শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, মূলহোতাসহ গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রথমে প্রেমের সম্পর্ক! পরে ডেকে এনে অপহরণ এবং হত্যা করা হয় মিঠু হোসেন (২৪) নামের যুবককে। এ ঘটনায় অভিযুক্ত মূলহোতা নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মূলহোতা শাহনাজ পারভীন পপি (২৮), তার স্বামী আব্দুল বাতেন (৩৫) এবং অপর সহযোগী হানিফ (৩২) সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

এদিন বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানান, গত ১৭ ফেব্রুয়ারি মনোহরদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনা অনুসন্ধানে নামে জেলা পুলিশ। অনুসন্ধানে বেরিয়ে আসে, গাজীপুরের শ্রীপুরের আব্দুল বাতেনের স্ত্রী পপি আক্তার ও তার সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রথমে প্রেমে আবদ্ধ করে। পরে ফেসবুক ইনবক্সে বিভিন্ন ছবির মাধ্যমে প্রলোভন দেখিয়ে ডেকে এনে অপহরণ এবং মুক্তিপণ আদায় করত।

কাজী আশরাফুল আজিম বলেন, এরই অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের মোসলিম উদ্দিনের ছেলে মিঠু হোসেনকে প্রেমের ফাঁদে ফেলে নরসিংদীর মনোহরদীতে নিয়ে আসে তারা। পরে সেখানে তাকে আটকে রাখে এবং মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করে লাশ ফেলে যায়। পরদিন ১৭ ফেব্রুয়ারি একটি খড়ের গাদা থেকে মিঠুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা তদন্তে নেমে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মূলহোতা শাহনাজ আক্তার পপি ও তার স্বামী আব্দুল বাতেনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব অপকর্ম পরিচালনা করতো।

সেইসঙ্গে এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারেও পুলিশি অভিযান চলমান থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ