শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ফেসবুকের কালো তালিকায় ১ বাংলাদেশিসহ দেশের ৬ সংগঠন জঙ্গি

দর্পণ রিপোর্ট / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

বিশ্বের বিভিন্ন দেশের চার হাজারের বেশি সন্ত্রাসী-জঙ্গি সংগঠনকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক।

এ তালিকায় বাংলাদেশ থেকে পরিচালিত বা দেশে সক্রিয় ৬ জঙ্গি সংগঠন এবং এক ব্যক্তির নাম পাওয়া গেছে।

ফেসবুকের ‘ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন্স‘ পলিসির আওতায় গোপন এই কালো তালিকার একটি সংস্করণ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট।

তালিকাটিয় থাকা বাংলাদেশ থেকে পরিচালিত বা সক্রিয় ৬ জঙ্গি সংগঠনগুলো হলো- আল মুরসালাত মিডিয়া, ইসলামিক স্টেট বাংলাদেশ, হরকাতুল-জিহাদ-ই ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও সাহাম-আল-হিন্দ মিডিয়া।

তালিকায় জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির কথাও উল্লেখ আছে। তবে ওই ব্যক্তির ব্যাপারে বিস্তারিত আর কোনও তথ্য জানানো হয়নি।

কমপক্ষে ৪ হাজার ব্যক্তি ও গ্রুপের একটি তালিকা প্রকাশ করল ফেসবুক। এর মধ্যে দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, কয়েকশ সংগীতশিল্পী, রাজনীতিক এবং প্রয়াত ঐতিহাসিক ব্যক্তিদের নাম আছে। তাদের বিপজ্জনক হিসেবে মনে করে ফেসবুক।

এ তালিকাভুক্ত সংগঠন ও ব্যক্তিদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্য কোনো অ্যাকাউন্ট থেকে এই তালিকায় থাকা সংগঠন বা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ফেসবুক।


এই ক্যাটাগরির আরো সংবাদ