শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ফের ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ

বাণিজ্য ডেস্ক / ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

ভারতের মেয়েদের চেয়ে বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার বেশি ও নারীপ্রতি জন্মহার কম, যা অনেক আগে থেকেই জানা। এও জানা যে, ভারতের চেয়ে বাংলাদেশে নবজাতক ও ৫ বছরের নিচে শিশুমৃত্যুর হারও কম।

এরসঙ্গে সম্প্রতি যোগ হয়েছে মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি)। এই সূচকে ভারতকে পরপর দুইবার পেছনে ফেলেছে বাংলাদেশ। এবার ফের ভারতের চেয়ে মাথাপিছু জিডিপি ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশের।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস এমনটাই বলছে। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (ডব্লিউইও) প্রকাশ করে আইএমএফ। এই আউটলুক অনুযায়ী, এ বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। আর ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। ফলে পরপর দুইবার ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।

আর করোনার (কোভিড-১৯) প্রভাব কাটিয়ে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৫ শতাংশ। সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে।  আইএমএফ বলেছে, ভারতের প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হয়েছিল। এ কারণে আবারও ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের। চলতি বছরের পূর্বাভাসে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেশি হবে ২২ দশমিক ৩৫ ডলার।

মূলত এবার রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হলেও আগের বছরের উচ্চ ঋণাত্মক প্রবৃদ্ধির প্রভাবেই ভারত এখনো পিছিয়ে। আইএমএফের ধারণা, আগামী বছরও দেশটি পিছিয়ে থাকবে।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এর সদস্য ১৮৮টি দেশের অর্থনীতি কেমন যাবে, তা নিয়ে ২০২১ ও ২০২২ সালের প্রক্ষেপণ রয়েছে। বাংলাদেশসহ কিছু দেশের ক্ষেত্রে প্রক্ষেপণ অর্থবছরের ওপর। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা চলাকালীন আইএমএফ প্রতিবেদনটি প্রকাশ করল।

আইএমএফের মতে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়বে। গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল প্রায় ৫ দশমিক ৬ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৮ শতাংশ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী আগামীতে মূল্যস্ফীতি বাড়তে পারে। সংস্থাটি মনে করছে, বৈদেশিক লেনদেনে বাংলাদেশের চলতি হিসাবে ঘাটতি থাকবে। চলতি হিসাবে গত অর্থবছরে ঘাটতি ছিল জিডিপির ১ দশমিক ১ শতাংশ। চলতি অর্থবছরে তা ১ দশমিক ৫ শতাংশ হতে পারে।

বিশ্ব অর্থনীতি  

আইএমএফের ধারণা, ২০২১ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৯ শতাংশ, যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম। ২০২২ সালে প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৯ শতাংশ, যা সংস্থার আগের পূর্বাভাসের সমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ