শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি: জুনাইদ আহমেদ

দর্পণ ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি) চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৯ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় নির্মিতব্য প্ল্যাটফর্ম বিনিময়’র অগ্রগতি পর্যালোচনা শেষে সংবাদ মাধ্যমকে তিনি এ তথ্য জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই টেকনিক্যাল হেড রেজওয়ানুল হক জামি, ই-ক্যাব পরিচালক এবং চালডালের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের যুগ্মসচিব সাঈদ আলীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডি’তে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকে যারা ব্যবসা করছেন তারও নিবন্ধের আওতায় আসবেন। আর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কারো অভিযোগ থাকলে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) এর মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে।’

ফেব্রুয়ারি মাস থেকে এবং মার্চে দেশীয় ই-কমার্সে আন্তঃলেনদেনের প্ল্যাটফর্ম বিনময় উদ্বোধন করা হবে বলে মন্ত্রী জানান। এছাড়া পরবর্তীতে সেন্ট্রাল লজিস্টিক ট্রাকিং প্লাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে।

পলক বলেন, ‘প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা দূরীভূত হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ